ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।


অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ২০ গ্রাম ১৬৩ পুরিয়া হেরোইন, ৭২০ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা, ৬ ক্যান বিয়ার ও ৭০ হাজার ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৭টি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

ads
ads
ads

Our Facebook Page

↑